ইসলামের উত্থান ও বাংলা সীমান্ত ১২০৪-১৭৬০

Price:

592.00 ৳


Witness to the Uprising
Witness to the Uprising
2,000.00 ৳
2,500.00 ৳ (20% OFF)
বাংলার রোদে আমরা দু'বোন
বাংলার রোদে আমরা দু'বোন
472.00 ৳
590.00 ৳ (20% OFF)
New Arrival

ইসলামের উত্থান ও বাংলা সীমান্ত ১২০৪-১৭৬০

https://uplbooks.com/web/image/product.template/23402/image_1920?unique=868c29e
(0 review)

592.00 ৳ 592.0 BDT 740.00 ৳

740.00 ৳

Not Available For Sale

(20% OFF)

    This combination does not exist.

    Out of Stock

    Tags :
    Share :
    Language
    Bengali / বাংলা
    Publisher(s)
    The University Press Limited
    First Published
    2026
    Page Length
    447

    Book Info

    মুসলমানরাই যে বাংলার সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, ১৮৭২ সালের প্রম আদমশুমারির আগে তা কেউই জানতেন না! মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ব্যাখ্যায় চারটি তত্ত্ব আজও প্রভাবশালী—শাসকদের বলপ্রয়োগ, সাম্যের আকর্ষণ, রাষ্ট্রীয় সুবিধার মোহ এবং অভিবাসীদের বংশবিস্তার। এই তত্ত্বগুলোর সীমাবদ্ধতা প্রদর্শন করেছেন অধ্যাপক ইটন। বড় আকারে জোরপূর্বক ধর্মান্তরের তেমন কোনো উল্লেখ উপমহাদেশের ইতিহাসে মেলে না। অন্যদিকে, বর্ণবৈষম্য প্রবল এমন সকল অঞ্চলে বরাবরই মুসলমানরা ছিলেন সংখ্যায় কম। উপরন্তু, মুসলমান শাসকরা বিরাটাকারে হিন্দুদের অভিজাত শ্রেণিতে অন্তর্ভুক্ত করেছিলেন। ভারতবর্ষের মুসলমান শাসনের কেন্দ্রগুলো থেকে দূরবর্তী পূর্ব বাংলা ও পশ্চিম পাঞ্জাবে মুসলমানদের সংখ্যা কেন বেশি? কেন পাণ্ডুয়া, ঢাকা ও মুর্শিদাবাদের মতো মুসলমান আমলের রাজধানী শহরগুলোর চাইতে প্রত্যন্ত গ্রামগুলোতে বেশি মুসলমানের দেখা মিলল? ইসলামকে প্রধানত নগরবাসীদের ধর্ম হিসেবে ধরে নেওয়া ধর্মান্তরের পুরোনো তত্ত্বগুলো এই সব বিষয়ের ব্যাখ্যায় অক্ষম। ধর্মান্তরকে পুরোপুরি নিরুৎসাহিত করা মুঘল আমলে কীভাবে বাঁশের খুঁটি আর খড়ের ছাউনিওয়ালা আড়ম্বরহীন মসজিদকে কেন্দ্র করে পৃথিবীর অন্যতম বৃহৎ মুসলমান কৃষক জনগোষ্ঠীটির আবির্ভাব ঘটল, তার উত্তর মিলবে অধ্যাপক রিচার্ড এম. ইটনের যুগান্তকারী ইসলামের উত্থান ও বাংলা সীমান্ত, ১২০৪-১৭৬০ গ্রন্থে।



    RELATED BOOKS

    GET THE LATEST NEWS FROM US!

    We Never Spam Your Inbox!